ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৩ জুলাই শনিবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই মোঃ নুরুল ইসলাম ও এএসআই সিকদার হাসিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম রাব্বি (২০) কে ৫৩ পিস ইয়াবাসহ আটক করে।

আটক কৃত মাদক ব্যবসায়ী উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা এলাকার (সাবেক ভাইস চেয়ারম্যান মুকবুল গাজী) বাড়ীর মোঃ আবু জাফর (মিলন) গাজীর ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৫৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক

করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *