ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
প্রেম সাগর হাজরার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সদ্য প্রয়াত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,শ্রদ্ধা নিবেদন ও রনধীর কুমার দেব এর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালনের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহন করেন প্যানেল চেয়ারম্যান ১ প্রেম সাগর হাজরা।

এর আগে ৬ জুন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুণ্য ঘোষনা ও উপ-নির্বাচন করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান ১ কে দায়িত্ব দেওয়ার জন্য নিদের্শনা প্রদান করেন।

উল্লেখ্য- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব গত ২১ মে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি পাইভেট হাসপাতালে মৃত্যু বরণ করেন।বর্তমানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব প্রাপ্ত হয়েছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *