ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় জানালেন প্রতিমন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে সংক্ষিপ্ত সিলেবাসে হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাকির হোসেন বলেন, শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণির একদিন করে ক্লাস নেয়া হবে, পঞ্চম শ্রেণির সপ্তাহের ছয়দিন ক্লাস হবে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে।

তিনি বলেন, কতটি বিষয় পরীক্ষা নেয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ৬টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। যদি সেটি সম্ভব না হয় তাহলে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হলে ডিসেম্বরে সব ক্লাসের বার্ষিক পরীক্ষা সমাপ্ত হবে। এর সঙ্গে শিক্ষার্থীদের ওয়ার্কশিট (বাসার কাজ) নিয়মিত করানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *