ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর পক্ষে তারাবুনিয়ার ২শত পরিবারের মাঝে অর্থ ও খাদ্য বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া  ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি এর উপহার নগদ অর্থ  ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল।

মঙ্গলবার (৬ জুলাই) বিকাল ৩ টায় অত্র ইউনিয়ন পরিষদে  নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়।

অত্র ইউনিয়নের অতি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোভিড-১৯ মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর উপহার নগদ অর্থ ও খাদ্য সহায়তায় ২শত পরিবারকে ১০ কেজি চাউল ও নগত ৫ শত টাকা বিতরণ করা হয়।

এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সখিপুর থানা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল,

ইউপি সচিব মোঃ ফরিদ উদ্দিন, ,ইউপি সদস্য বৃন্দ ,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এই সময় চেয়ারম্যান শাহজালাল মাল বলেন , কোভিড-১৯ মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার৷ পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি মহদয়ের নির্দেশে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন এর হত দরিদ্র ২ শত পরিবারের মাঝে  নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপমন্ত্রীর নির্দেশে দক্ষিণ তারাবুনিয়ায় প্রতিটি ওয়ার্ডে যাচাই বাছাই করে যারা খুবই অসহায় তাদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় এই হত দরিদ্র পরিবারের লোকজন জানান করোনার সময় আমাদের কোন কাজ নেই তাছাড়া বয়সও হয়েছে অনেকের।

টাকা পেয়ে হাসি মুখে বলেন করোনা সময় কোন কাজ নেই। খুব কষ্টে দিনযাপন করছি। যা পেয়েছি তাতে কিছু উপকার হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাগো উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি মহেদয়ের জন্য দোয়া করি। মহান আল্লাহ তায়ালা যেন তাদেরকে সব সময় সুস্থ রাখেন।

এছাড়া করোনাকালীন সচেতানতা বৃদ্ধির লক্ষ্যে চেয়ারম্যান শাহজালাল মাল নিজস্ব অর্থায়নে মাস্ক বিতরন করেন। এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বায়ক জানান।

তাই সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাক্স পরিধান করুন, নিজে এবং পরিবারকে সুস্থ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *