ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।  র‌্যাব-৫ এর পুলিশ সুপার এসএম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. নাজমুল হাসানকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ্ত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

বিধিবহির্ভূত কাজ করায় তাদের এই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। সুত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *