ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাবনা ঈশ্বরদী স্কুলপাড়া নিজ বাড়ির সামনে ছিনতাইকারীর কবলে মা-মেয়ে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার রাতে পাবনা ঈশ্বরদী শহরের স্কুলপাড়া কামিনী হেলথ কেয়ার ফাউন্ডেশনে সামনের সড়কে ছিনতাইয়ের কবলে পড়ে মা-মেয়ে, বাবুপাড়া কামানী হাসপাতাল রোড এলাকার বাসিন্দা নাজমুন নাহার (৫৫) ও তাঁর মেয়ে ফারহা দিবা (২৬)।কিছু দিন আগে বাবুপাড়ায় খুনের ঘটনা ঘটেছে।

এদিকে ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের সময়ের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। দেখা যায়, তিন যুবক মোটরসাইকেলে করে এসে একটি রিক্সার গতিরোধ করে। তারপর এক যুবক রিকশায় থাকা দুই নারীকে নিচে নামিয়ে ব্যাগ টানাটানি করছে। এ সময় নারীর গলায় থাকা চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নাজমুন নাহার জানান, বৃহস্পতিবার রাত ৮টার সময় ঈশ্বরদী বাজার থেকে রিক্সায় করে নিজ বাড়িতে যেতে ছিলাম। কামানী হাসপাতাল রোড পৌঁছালে রিক্সা থামিয়ে এক যুবক তাঁর ও মেয়ের গলায় থাকা স্বর্ণের চেন নিয়ে পালিয়ে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদুজ্জামান আসাদ বলেন, তবে শুক্রবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

এবিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির জানান, ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে মাঠে কাজ শুরু করছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *