ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাথাঘাটায় দেড় বছরের সন্তানের মুখে বিষ দিয়ে মা নিজেই আত্মহত্যার চেষ্টা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরগুনার পাথরঘাটা পারিবারিক কলহের জেরে দেড় বছর বয়সী হাফিজুর রহমান নামের এক শিশুর মুখে বিষ দিয়েছে মা হাওয়া বেগম।  নিজেও আত্মহত্যা চেষ্টা করেছেন । এ ঘটনায় মা হাওয়া বেগম সুস্থ থাকলে ও দেড় বছরের শিশু হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। শিশু হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে । বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে ।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৭ নং শিংড়াবুনিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । হাফিজুর রহমান বাবার নাম মাসুম বিল্লাহ ঢাকায় চাকরি করেন ।

হাফিজুর রহমানের নানা হারুন হাজী জানান, দুপুরে তার মেয়ের সাথে জামাই মাসুমের মােবাইলে কথা কাটাকাটি হয় । একপর্যায়ে অভিমানে নিজে কিটনাশক খেয়ে পরে তার ছেলেকে কিটনাশক খাওয়ায় ।

বিষয়টি টের পেয়ে সাথে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে পয়ঃনিষ্কাশনে হাওয়া বেগম সুস্থ হলেও হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশালে রেফার করে ।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান , শিশুটির পয়ঃনিষ্কাশনের কোন ব্যবস্থা করতে না পারায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *