আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্ত্র নিয়ে মহরা দেয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আজিম হােসেন ( ৪৫ )নামের একজনের কাছে একটি শার্ট গান ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। তখন আজিম হোসেনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তােফায়েল আহমেদ সরকার।
আজিম হােসেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের আলতাফ হােসেনের ছেলে।
পাথরঘাটা থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে কাকচিড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ঘােড়া মার্কার কর্মী আজীম নামের একজন শটগান নিয়ে নৌকার প্রার্থীর জনসভার পাশে ঘােরাঘুরি করে। নৌকার প্রার্থীর জনসভায় সহিংসতা ঘটানাের জন্য অস্ত্র সহ ঘােরাঘুরি করতে পারে বলে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। জব্দকৃত অস্ত্রটি আটকৃত ব্যক্তির নিজের বলে দাবি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তােফায়েল হােসেন সরকার জানান , আটককৃত ব্যক্তি নিজের লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্বাচনের সময় ঘােরাঘুরি করার কারণে তাকে আটক করা হয়েছে। যেহেতু নির্বাচন চলাকালীন সময়ে অস্ত্রের প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ। একারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply