বরগুনার পাথরঘাটায় ইয়াবা সহ ইয়াসিন অন্তর ( ২৫ ) নামের এক ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা । এসময় তার কাছে ২০ পিচ ইয়াবা পাওয়া যায়। আটক ইয়াসিন অন্তর গত ৩দিন আগে জেল হাজত থেকে ছাড়া পেয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭জুন) দুপুর ২ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম মাঠ এলাকা থেকে তাকে আটক করেছে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ইয়াসিন অন্তর পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইউসুব আলী হাওলাদারের ছেলে । ইউসুফ হাওলাদার পেশায় একজন ফরেস্ট গাড।
স্থানীয়দের সুত্রে জানাযায়, ইয়াসিন অন্তর গত তিনদিন আগে জেল হাজত থেকে ছাড়া পেয়েছে। তিনি এর আগেও একাধীকবার মাদক সেবন ও বিক্রির সময় আটক হয়ে জেল হাজতে গেছেন ।
বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মােঃ জাকির হােসেন জানান , গােপন সংবাদের ভিত্তিতে জানতে পাড়ি পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম মাঠ এলাকা মাদক ব্যাবসায়ীরা মাদক বেচাকেনা করছেন । এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে ইয়াসিন অন্তরকে ২০ পিচ ইয়াবাসহ আটক করি । পরে ইয়াসিন অন্তরের পাথরঘাটা থানায় হস্থান্তর করা হয়েছে ।
এবিষয়ে পাথরঘাটা থানার ওসি আবুল বাশার আমাদের সময়কে জানান, ইয়াবা ব্যবসায়িক ইয়াসিন অন্তরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়ছে।
Leave a Reply