বরগুনার পাথরঘাটায় হরিণ শিকারের ফাঁদ, ২৪ কেজি মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
শুক্রবার রাত এগারোটার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিনঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ, মাংস ও চামড়া উদ্ধার করা হয়।
দক্ষিণ স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি হরিণের চামড়া, ২৪ কেজি হরিণের মাংসসহ ১৫০ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের চামড়া, মাংস ও হরিণ ধরার ফাঁদ বণ বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply