ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাগল শিয়ালের তান্ডব, জয়পুরহাটে শিশু ও নারীসহ আহত ৫
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসদরের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মানিকপাড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায় , শনিবার সন্ধ্যায় ওই গ্রামে শিশু ও নারীসহ
৪ জনকে শিয়াল কামড়ে আহত করে।
আহতরা হলেন, পশ্চিম মানিকপাড়া গ্রামের ফিরোজা বেগম (৪৫), গোপীনাথ মহন্তের
ছেলে ওপেন মহন্ত প্রিয় (৭৮), আসমান হেলালের স্ত্রী রানু বেগম (৪৮), আনন্দ মহন্তের শিশুকন্যা ঐশি (৮)।
এদিকে পৌরসদরের কেশবপুর গ্রামে ঘরের ভেতর ঢুকে তিন বছরের শিশুর সাজিদকে কামড়ে গুরুতর আহত করেছে এক শিয়াল।
আহত সকলে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে আহতদের আত্মীয় সূত্রে জানা যায়।
এছাড়া দুইটা গরু এবং একটি ছাগলকে শিয়াল কামড়ানোর খবর পাওয়া গেছে।
পশ্চিম মানিক পাড়া গ্রামের ওপেন মহন্ত প্রিয় বলেন, শনিবার সন্ধ্যায় আমি বাড়ির
সামনে বসে ছিলাম। এ সময় কিছু বুঝে ওঠার আগেই আচমকা একটি শিয়াল দৌড়ে এসে আমার পায়ে কামড় বসিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা সুলতানা বলেন, শিয়ালের কামড়ে আহত সকলকেই প্রাথমিক ভাবে সাবান পানি দিয়ে ধৌত করার পাশাপাশি অতি দ্রুত জয়পরহাট জেলা আধুনিক হাপাতালে
ভ্যাকসিন নেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। তিনি জানান-কুকুর বা শিয়াল কামড়ের কোন ভ্যাকসিন এই হাসপাতালে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *