ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাকিস্তানে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দেয়া হবে না
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

রেডিও তেহরানের অনলাইন ভার্সন পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৯ জুন) ইসলামাবাদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহ মেহমুদ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।

কোরেশি সাংবাদিকদের বলেন, সেনা প্রত্যাহার করার পর আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদের পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, এ ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে। কিন্তু আমরা তাদের সে রকম কোনো সুযোগ দেব না। আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে।

এর আগে গত রোববার (৬ জুন) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, সেনা প্রত্যাহারের পরও পাকিস্তানি ঘাঁটি ব্যবহারের সম্মতি আদায় করতে সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস গোপনে পাকিস্তান সফর করেছেন।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, পাকিস্তানের জনগণ দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি কখনও মেনে নেবে না বলেই সরকার বুঝেশুনে কথা বলতে হচ্ছে।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ‘শামসি’ ঘাঁটি থেকে আফগানিস্তানের ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন কর্মকর্তারা বিষয়টি কখনোই স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *