ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাইকাগাছায় আইপিএল জুয়া খেলাকে কেন্দ্র করে যুবকের আত্মহত্যার চেষ্টা আটক- ২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় আইপিএল ক্রিকেট খেলা(জুয়া) কে কেন্দ্র করে এক যুবক আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুই যুবককে আটক করেছে। আটককৃত শেখ আহাদ (২২) উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের শেখ জুলফিকার আলীর ছেলে ও পলাশ সরদার(২৫) একই এলাকার আজাদ সরদারের ছেলে।

ওসি এজাজ শফি জানান আটক দুই যুবক সহ এলাকার কয়েক জন ব্যক্তি চলতি আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ৯এপ্রিল থেকে ১২ই এপ্রিল পর্যন্ত চাঁদখালী বজারের জনৈক ব্যক্তির চায়ের দোকানে বেটিং জুয়া খেলা হতো। জুয়া খেলায় পলাশ আহাদের নিকট থেকে ১লাখ ৪০ হাজার টাকা ধার নেয়। যে টাকা জুয়া খেলায় হেরে যায়। পরে আহাদ তার টাকা চাইলে পলাশ দিতে পারবেনা বলে জানিয়ে দেয়।

এছাড়া অন্যান্যদের কাছে বাকিতে জুয়া খেলে দেনা হয় আহাদ। ধারের টাকা দিতে অস্বীকার করায় এবং জুয়া খেলে দেনা হয়ে যাওয়াই আহাদ গত ১৩ই এপ্রিল সকালে গলাই ফাঁস লাগাইয়া আত্মহত্যা করার চেষ্ঠা করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে আহাদ বেঁচে যায়। এঘটনায় থানার এসআই সুজিত ঘোষ বাদি হয়ে আটক দুইজন সহ ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে।

ওসি এজাজ শফি জানান আসামি দুই জনকে শনিবার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *