ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাইকগাছা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় খুলনার পাইকগাছা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক প্রস্তুতি সভা শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা অনুযায়ী উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে “যশ” নামে ঘূর্ণিঝড় উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে পৌছাতে পারে।

এমতবস্থায় সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জরুরী ভিত্তিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। যার মধ্যে উপজেলার সকল ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, প্রতিটি আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবার মজুদ রাখা, নিয়ন্ত্রণ কক্ষ খোলা, যার মোবাইল নং- ০১৯৬৯-৬৫৫৮৮৮, টেলিফোন নং- ০৪০২৭-৫৬০৪২। মেডিকেল টিম গঠন, ইউনিয়ন পর্যায়ে ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষ খোলা, যানবাহন প্রস্তুত রাখা, সিপিপি টিমকে প্রস্তুত রাখা সহ জরুরী প্রয়োজনে টোল ফ্রি ১০৯০ নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *