ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পশ্বিমবঙ্গে বিধানসভা নির্বাচন সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতের পশ্বিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের মধ্যে রাজ্যের কুচবিহার জেলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত চারজনের নিহতের খবর জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

কুচবিহারের শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে সংঘর্ষে জড়ায় প্রতিদ্বন্দ্বি দুই দলের সমর্থক ও কর্মীরা। তৃণমূল কংগ্রেসের দাবি নিহতরা সবাই তাদের কর্মী। কেন্দ্রীয় বাহিনী বিজেপির গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে রাজ্যের ক্ষমতাসীন দলটি। তৃণমূলের অভিযোগ বিজেপি’র হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনার বিষয়ে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন।এর আগে শনিবার (১০ এপ্রিল) সকাল সাতটায় শুরু হয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। রাজ্যের ৫ জেলার ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। স্থানীয় সময় চলবে সন্ধ্যা সাতটা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *