ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পরিস্থিতি উন্নতি না হলে জুলাই থেকে ঢাবিতে অনলাইনে পরীক্ষা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হলে জুলাই থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিনস কমিটি। বুধবার বিকেলে ঢাবির ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বুধবার বিকেলে ডিনস কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘অনলাইনে মিড-টার্ম পরীক্ষা নেয়া হচ্ছে। ফাইনাল পরীক্ষাও অনলাইনে নেয়ার বিষয়ে আমরা আলোচনা করে ডিনদের কাছে প্রস্তাবনা চেয়েছিলাম’।

ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আগামী জুন মাসের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে, পয়লা জুলাই থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। এ লক্ষ্যে সব অনুষদের ডিনদের দুই সপ্তাহের মধ্যে অনুষদভিত্তিক কৌশলপত্র প্রণয়নের জন্য বলা হয়েছে।

মাকসুদ কামাল বলেন, ডিন’স কমিটির এ সুপারিশ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *