ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই: পররাষ্ট্র মন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই।

সোমবার ( ১৪ জুন) ড. মোমেন ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, মান্নান আমার বন্ধু, মান্নানের সঙ্গে আমার সম্পর্ক ৫০ বছরের বেশি। আমি এবং মান্নান সুখে দুঃখে সবসময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি।

দুঃখজনক যে সিলেটের একটি স্থানীয় সংবাদপত্রে দেখলাম আমার এবং মান্নানের মধ্যে নাকি দ্বন্দ্ব রয়েছে, এবং এই দ্বন্দ্বের কারণে নাকি সিলেটের অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে! কে বা কারা এই সংবাদটি প্রচার করছেন জানি না তবে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যে বা যারা এটি প্রচার করছেন তারা হয়তোবা কোনো বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য করছেন।

ফেসবুকে এই স্ট্যাটাসটির প্রয়োজন আছে বলে মনে করছি না তবে একটি বিশেষ কারণে দিচ্ছি আর তা হল আমার এবং মান্নানের স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আর তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *