ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীর পরশুরামে ইয়াছিন শরিফ মজুমদার’ কে আহ্বায়ক ও ফজলুল বারী মনসুর’কে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের উপজেলা যুবলীগ কমিটি ঘোষণা করা হয়েছে।  ১১ জুন শুক্রবার যুবলীগ এর বর্ধিত সভায় এ কমিটির নাম ঘোষনা করা হয়। এছাড়াও কামরুল হাসান শাহ্’কে যুগ্ম আহ্বায়ক(২),  ইয়াছিন আরাফাত রুবেল’কে যুগ্ম আহ্বায়ক(৩) ও আল আমিন চৌধুরী’কে যুগ্ম আহ্বায়ক(৪) করে ৩১ সদস্যের এ আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন সাখাওয়াত হোসেন মজুমদার রুবেল, মোঃএয়াছিন(মির্জানগর), আনোয়ার হোসেন হুমায়ূন, ফয়েজুল্যাহ মামুন, মহিউদ্দিন সুজন, মোঃখোকন, মোঃ আবু জাহেদ, মোহাম্মদ তুহিন, রফিকুল আলম রাসেল, সফিকুর রহমান কামরুল, মোঃইসমাইল, মাঈন উদ্দিন মানিক, গোলাম কিবরিয়া মাসুম, কাজী রিয়াজ, মোঃএয়াছিন (দঃগুথুমা), মোঃরহিমুল্যাহ, কাজী জাহিদুল ইসলাম বাবু, কাউসার আহমেদ মজুমদার, মোশাররফ হোসেন, শোয়াইব হোসেন সোহাগ, মোস্তাফিজুর রহমান মুন্না, নুর রহমান মুরাদ, শাহ্ আলম সোহাগ, জিয়াউল হাসান দিদার, কামান আশীষ চক্রবর্তী, হারুন চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফেনী জেলা শাখার  সিদ্ধান্ত মোতাবেক পরশুরাম উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ১১ জুন থেকে আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেয়।

আহ্বায়ক ইয়াছিন শরিফ মজুমদার উপজেলা ছাত্র লীগ এর সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ এর সাবেক সভাপতি ছিলেন। যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী মনসুর মির্জানগর ইউনিয়ন ছাত্র লীগ এর সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক এবং  মির্জানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি। যুগ্ম আহ্বায়ক(২) কামরুল হাসান শাহ্ কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। যুগ্ম আহ্বায়ক(৩) ইয়াছিন আরাফাত রুবেল যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন৷ যুগ্ম আহ্বায়ক(৪) আল আমিন চৌধুরী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী রিয়াদ আহমেদ আজিজ রাজীব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইয়াছিন শরীফ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল হোসেন মহিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু তৈয়ব জ্যাকব, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন কায়সার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *