ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পরশুরামে মেয়র সাজেল চৌধুরী’র হস্তক্ষেপে বিভিন্ন রুটে পূর্বের ভাড়া বহাল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীর পরশুরামে দীর্ঘদিন ধরে অদৃশ্য সিন্ডিকেট নেতাদের কারসাজিতে বিভিন্ন রুটে সিএনজি চালকেরা সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছিল।

যাত্রীদের অভিযোগের পেক্ষিতে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বাড়তি ভাড়া আদায় বন্ধ করার নির্দেশনা দেন।

বৃহস্পতিবার(১০জুন( সকালে সিএনজি সমিতির সভাপতি/সম্পাদকদের এ নির্দেশনা দিয়েছেন।

ফেনী সদর হাসপাতাল মোড়ে সিএনজি চালকদের কাছ থেকে বাড়তি ১০ টাকা করে চাঁদা আদায়ের অজুহাত ও ইজারাদারদের বাড়তি টোল আদায়ের অভিযোগে দীর্ঘদিন ধরে পরশুরাম-ফেনী সড়ক সহ বিভিন্ন রুটে ৫/১০ টাকা করে বেশী আদায় করে যাচ্ছিল।

বৃহস্পতিবার থেকে বাড়তি ভাড়া না দেয়ার জন্য যাত্রীদেরকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *