ফেনীর পরশুরামে জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইকবাল মাহমুদ সৈকত এর ব্যক্তিগত বাগানে রাতের আঁধারে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা।
ফেনী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল মাহমুদ সৈকত এর নিজ গ্রাম নরনীয়া’য় শনিবার (১২জুন) রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে চার বছর আগে রোপণ করা প্রায় ২ হাজার গাছ।
ছাত্রলীগ নেতা সৈকত জানান, চার বছর আগে ৬ একর জমিতে ৮ লক্ষ টাকা ব্যয় করে আকাশি ও সেগুন গাছ গুলো রোপণ করে এই বাগান গড়ে তোলা হয়। শনিবার রাতে কে বা কাহারা শত্রুতাবশত আমার শখের বাগানে আগুন লাগিয়ে দিয়েছেন।
পরশুরাম মডেল থানার এস আই আশরাফ জানান, এই বিষয় ইকবাল মাহমুদ সৈকত মৌখিক ভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply