ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পটুয়াখালীর দুমকিতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পটুয়াখালী দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মাম্পি রানী সাহা (২২) নামের এক গৃহবধূ পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মাম্পি রানী দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শুভঙ্কর সাহার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে যে, প্রায়ই স্বামী শুভঙ্করের সঙ্গে মাম্পি রানীর ঝগড়া হতো। তারই জের ধরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাম্পি রানীর ৪ বছরের একটি ছেলে রয়েছে। মাম্পি রানীর মৃত্যুর পর থেকে স্বামী শুভঙ্কর সাহা পলাতক রয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে, হয়তো পারিবারিক কলহের জের ধরেই আত্মহত্যা করেছেন মাম্পি রানী। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *