ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ মেহেদী হাসান পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় মোঃ মোশারফ হোসেন (২২) নামে এক যুবককে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

(শনিবার,১০ এপ্রিল) পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ফিরোজ আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন,পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন দেবীগঞ্জ পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের অভিরামপাড়া (ব্রিজপাড়া) দেবীগঞ্জ ব্রিজের পশ্চিম প্রান্তের দক্ষিণে আনুমানিক ৫০ গজ দূরে শ্রী হরিশ চন্দ্র রায় এর চা ও মুদির দোকানের পিছনের কক্ষে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় তাকে আটক করেছেন।

জানা গেছে, মোশারফ হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলা পাঁচপীর ইউনিয়ন খায়েরপুর এলাকার জাহাঙ্গীর আলম(ডিপজল) এর ছেলে।

এতে,গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ এলাকায় অভিযান চালিয়েছেন,ডিবি পুলিশ পঞ্চগড় কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ মোশারফ হোসেন কে আটক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *