ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর উপহার অসহায় পরিবারের মাঝে বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ মেহেদী হাসান,পঞ্চগড় প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন।

(বুধবার, ২৯ এপ্রিল) পঞ্চগড় জেলায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময়,৫০টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এম.পি। আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ আওয়ামীলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *