ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নড়াইল জেলা ছাত্রলীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রোববার নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। সোমবার রাতে ওই কমিটি এবং নড়াইল জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার রাতে (২৬ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, নয় বছর পর নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত কমিটিতে এস এম মারুফ হোসাইন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সজীব মুসল্লী সাধারণ সম্পাদক হন। লোহাগড়া পৌর ছাত্রলীগের কমিটিতে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও নাইমুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

ওই স্থগিত আদেশের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *