ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নেত্রকোনা জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নেত্রকোনা জেলার  তিনটি  উপজেলায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ৭ কৃষকের মৃত্যু হয়েছেন। তার মাঝে কেন্দুয়া উপজেলায় ২, মদনে ২ ও খালিয়াজুরীতে ৩ জন।

এছাড়াও বজ্রপাতে খালিয়াজুরীতে ৫ ও মদনে ৪ জন আহত হয়েছেন।

মৃত ব্যাক্তিরা হলেন, কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান, খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া, একই গ্রামের আমির সরকারের ছেলে বিপুল মিয়া, বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ও মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান।

এই ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *