ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নেছারাবাদে খাল ভরাট করার দায়ে জরিমানা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নেছারাবাদে খাল ভরাট করে দখল করার দায়ে সোহাগ নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩০মে (রোববার) দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন।

সোহাগ উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের মো. হালিম মিয়ার ছেলে। জানাগেছে, থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই দিন দুপুরে উপজেলার পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি এলাকায় অভিযান চালিয়ে ইমারত নির্মান আইনে সোহাগকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং ২৪ ঘন্টার মধ্যে ভরাটকৃত বালু অপসারণের নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *