ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নেছারাবাদে আইসিটি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নেছারাবাদে বেসিক আইসিটি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন (শনিবার) সকালে ইউআইটিআরসিই মিলনায়তনে ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান  মো. আব্দুল হক।

সহকারি প্রোগ্রামার আবু হোয়ারার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মাষ্টার ট্রেইনার সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জিয়াউল ইসলাম,প্রশিক্ষনার্থী মো. হালিমুর রহমান শাহিন ও নন্দিতা মন্ডল প্রমুখ।

প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষক অংশ নেন। অনুুুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *