নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিলসেডে জুন-২০২১ মাসের কল্যান সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স পুলিশ সুপার মহোদয়ের নিকট আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের উপর প্রস্তাবনা উপস্থাপন করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের আনীত আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী,জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর-সার্কেল, নীলফামারী,জনাব মুহম্মদ মনিরুজ্জামান, শিক্ষানবিশ, সহকারী পুলিশ সুপার, নীলফামারী,সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আফজালুল ইসলাম,নীলফামারী-কোর্ট সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই সহ জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ।
উক্ত কল্যান সভায় সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর),নীলফামারী ।
তিনি কল্যাণ সভার শুরুতে বিগত মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের বাস্তবায়ন অগ্রগতি সবার মাঝে তুলে ধরেন।
Leave a Reply