ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নীলফামারীর ডোমারে ঘরে আগুনে পুড়ে বৃদ্ধা নারীর মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: রংপুর বিভাগের নীলফামারীর ডোমারে ভিখারীর কুড়ে ঘরে আগুন লেগে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গরবার (২০ এপ্রিল) রাতে সন্যাসী মন্দির সংলগ্ন এলাকায় ওই কুড়ে ঘরে আগুন লাগে।

এ সময় ঘরে থাকা ভিক্ষুক জবেদা খাতুন (৬৫) পুড়ে মারা যান। খবর দিলে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শাহাজান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায়, ওই ভিক্ষুক সেখানে একটি কুড়ে ঘর বানিয়ে দীর্ঘ ১৫ বছর থেকে বসবাস করছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *