ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নিয়ামতপুরে যৌতুক না পেয়ে গৃহবধুকে পিটিয়ে হত্যার চেষ্টা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর নিয়ামতপুর  উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের  হরিপুর গ্রামের নিচ পাড়ায় যৌতুকলোভী পাষণ্ড স্বামীর নির্দয় নির্যাতনের স্বিকার হয়েছে রাজিয়া সুলতানা । ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুর অানুমানিক ১টার দিকে।

জানা যায় নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর  উপর পাড়ার অানিছার রহমানের

মেয়ে রাজিয়া সুলতানার সাথে দেড় বছর অাগে অাব্দুল রাকিব হোসেনের বিবাহ হয়।

স্থানীয় সুত্রে জানা যায়,

বিবাহের পর থেকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে আসছিল স্ত্রী রাজিয়া সুলতানা কে । মঙ্গলবার যৌতুকের দাবিতে পাষণ্ড স্বামী অমানুষিক নির্যাতন করে স্ত্রীকে।

সারাদিন স্বামী ও বাড়ির সদস্যদের নির্দয় নির্যাতনের আঘাতে স্ত্রী রাজিয়া সুলতানা অজ্ঞান হয়ে পড়ে। সেখান থেকে অাহত রাজিয়ার পরিবারের লোকজন উদ্ধার করে

নিয়ামতপুর উপজেলার সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাজারুল ইসলাম (বুলু)

জানান যৌতুকের দাবিতে পাষণ্ড স্বামী আব্দুল আজিজ সহ অন্যান্যরা অমানবিক শারীরিক নির্যাতন চালিয়ে রাজিয়া সুলতানা কে মারার চেষ্টা করে।মেয়ের চাচাতো ভাই কামরুলজ্জামান বলেন, আমার চাচা আনিছুর রহমান

কিছুদিন আগেও ব্যবসা করার জন্য  মেয়ে জামাই আব্দুল রাকিবের  হাতে দুই লাখ টাকা তুলে দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই ঘাতক স্বামীর হাতে নির্যাতনের স্বিকার হতে  হল। এ ব্যপারে নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *