ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নিজ জিম্মায়’ ছাড়া পেয়েছেন আবু ত্ব-হাসহ তিনজন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আটদিন নিখোঁজের পর ফিরে আসা আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তিনজনের জবানবন্দি নেয়ার পর ‘নিজ জিম্মায়’ ছেড়ে দেয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ত্ব-হা এবং তার সফরসঙ্গী আবু মুহিত আনছারী ও গাড়িচালক আমির উদ্দিনের জবানবন্দি গ্রহণ করেন কোতোয়ালি আমলি আদালত-৪ এর বিচারক কেএম হাফিজুর রহমান। এরপর নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়ার আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রশিদ জানান, সার্বিক পরিস্থিতি আদালতের কাছে তুলে ধরা হয়েছে। আদালত বিচার-বিশ্লেষণ করে তিনজনকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন।

মারুফ হোসেন জানান, ত্ব-হা নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) আলোকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়। ত্ব-হার সঙ্গে থাকা আরেক সফরসঙ্গী ফিরোজ আলম বর্তমানে বগুড়ায় আছেন। বিষয়টি বগুড়া পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *