ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নাটোরে মরিচের বস্তায় গাঁজা পাচার, গ্রেফতার ৩
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাসেল আহমেদ সাজিদ নাটোর প্রতিনিধিঃ মরিচের বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় নাটোরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। তারা হলেন- গাইবান্ধা জেলার সদর উপজেলার বাটিকামারী গ্রামের মৃত জালাল সরকারের ছেলে মানিক মিয়া(৪২), মৃত মহির উদ্দীনের ছেলে নূর আলম(৪০) ও বাগাতিপাড়ার মালঞ্চির মৃত আলিম উদ্দীনের ছেলে ইনসার আলী(৫০)। উদ্ধার গাঁজার পরিমান ১০ কেজি ও মূল্য চার লাখ টাকা।

শনিবার(৮ মে) সন্ধ্যায় শহরের স্টেশন বাজার একতার মোড় থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সন্ধ্যায় মাদক ব্যবসায়ী মানিক মিয়া ও নূর আলম মরিচয়ের বস্তায় গাঁজা ভরে গাইবান্ধা থেকে নাটোরের বাগাতিপাড়ার মাদক ব্যবসায়ী ইনসার আলীর কাছে পৌছে দিচ্ছিলেন৷ স্টেশন বাজারের শাহিনা ফার্মেসীর সামনে থেকে মানিক মিয়া ও নূর আলমকে ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইনসার আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *