ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নাটোরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু 
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ নাটোর শহরের আলাইপুর এলাকায় ওয়াজেল হোসেন আহম্মদ বিপ্লব (৪২) এবং সিংড়া উপজেলার হাতিয়নদহ গ্রামে রমজান আলী (৬০) নামে এক ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকালে বাড়ির সংলগ্ন  সড়কের পাশে গাছ থেকে সজিনা উঠানোর  সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শহরের আলাইপুর এলাকার মরহুম আহমদ আলীর দুলুর ছোট ছেলে ওয়াজেল হোসেন আহম্মেদ বিপ্লব। আশংকাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তবরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

পৌর মেয়র উমা চৌধুরী জলি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াজেল হোসেন আহম্মদ বিপ্লবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি জানান,  মঙ্গলবার সকালে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আরকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে রমজান আলী তার পুকুরে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মটরের সুইচ চালু করতে যান। মটরের সুইচে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখানেই পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় তার আর্তচিৎকারে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *