ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নাটোরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নবাগত নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন কে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ফোরামের বীর মুক্তিযোদ্ধারা এবং দরাপপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কর্মকর্তা বৃন্দ। বুধবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কাযালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নাটোর সদর উপজেলা সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেন, দরাপপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান, উপাধ্যক্ষ মোঃ ফরহাদুজ্জামান ফরহাদ,কোম্পানী কমান্ডার আনসার বীর মুক্তিযোদ্ধা জনাব আলী জুরান,নাটোর সদর সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন দুলাল, নাটোর সদর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মালেক, বীর মুক্তিযোদ্ধা রনেন্দ্র নাথ দেব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *