ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাসেল আহমেদ সাজিদ,নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন (৩২) নামের ট্রাক চালক নিহত হয়েছে।

এ সময় একই ট্রাকের হেলপার শুভ(২৭) ও আলী হোসেন নামের অপর একজন আহত হয়। নিহত ট্রাক চালক নাটোর জেলা সদরের উত্তর পটুয়াপাড়া এলাকার খলিলের ছেলে।

বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানান- মঙ্গলবার সন্ধা ৭টার দিকে নাটোর- পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস এলাকায় নাটোর থেকে আসা একটি ভুট্টা বোঝায় ট্রাকের ( ঢাকা মেট্রো ভ ১১-৩১০৪) সামনের চাকা পাংচার হলে বিপরীত দিক থেকে আসা আরেকটি চিনি বোঝাই ট্রাকের ( ঢাকা মেট্রো ট ২০-৪৭৮১)  সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই ভুট্টা বোঝাই ট্রাকের চালক নিহত হন। এসময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে পাঠায়।

পরে নিহত চালকের মরদেহটি বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *