ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নাটোরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর থেকে সাড়ে ৪৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী এন্তাজ প্রামানিক (২৮) কে আটক করেছে র‌্যাব।

আটককৃত এন্তাজ প্রামানিক পাবনার চাটমোহর উপজেলার বাগলবাড়িয়া গ্রামের আব্বাস প্রামানিকের ছেলে। র‌্যাব-৫ এর  পাঠানো  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে (২২ এপ্রিল) বৃহস্পতিবার রাত আটটার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ইয়াছিনপুর, বনপাড়া টু ঢাকাগামী মহাসড়কের গোপালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় চোলাই মদসহ এন্তাজ প্রামানিককে হাতানাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে সাক্ষীদের সামনে স্বীকার করেছে। এ ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি রুজু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *