ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নাটোরে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোর প্রতিনিধিঃ নাটোরে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। জহুরুল ইসলাম জেলার বাগাতিপাড়া উপজেলার চক হরিরামপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি মাদক সংক্রান্ত একটি মামলায় হাজতবাস করছিলেন।

আজ মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় নাটোর আধুনিক সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ জানান, ২০২০ সালের ১৫ নভেম্বরে একটি মাদক মামলায় জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে জহুরুল ইসলাম কারাগারে বন্দি ছিলেন।

আজ মঙ্গলবার ভোরে জহুরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *