ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতি (২বছর ৪মাস) ও ফেরদৌসী (২বছর ৪ মাস) নামে যমজ ২ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দোস্তনানগর গ্রামে ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু ওই এলাকার রাজিদুল ইসলামের যমজ মেয়ে।

জানা যায়, বাড়ির পাশেই খেলাধুলা করছিল দুই বোন। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজন দুই শিশুকে বাড়ির আশপাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।

পরে দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে দুই বোনকে ভাসতে দেখে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম জানান, দুপুরে শিশু দুইজনকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *