ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নাটোরের উত্তরা গণভবন বন্ধ ঘোষণা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোর প্রতিনিধিঃ করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন হিসেবে খ্যাত নাটোরের উত্তরা গণভবনে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একই সাথে বঙ্গজ্জ্বল রাজবাড়ীও বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৫ই এপ্রিল থেকে ১১ই এপ্রিল পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দুই প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আজ রোববার(৪ঠা এপ্রিল) রাত ৯টায় জেলা প্রশাসনের ফেসবুক পেইজে এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক মো.শাহরিয়াজ।

জেলা প্রশাসক মো.শাহরিয়াজ জানান, জনস্বার্থে সরকারী নির্দেশনাপ্রাপ্ত হয়ে উত্তরা গণভবন ও বঙ্গজ্জ্বল রাজবাড়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরা গণভবন ও রাজবাড়ি বন্ধ রাখার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্থাপনা দুটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *