ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

 রিপোর্ট আসাদুল্লাহঃ নরসিংদী জেলা নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নুরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৩ হাজার ৯৮৪ জনে।

সিভিল সার্জন মো: নুরুল ইসলাম দৈনিক ডাক কে জানান, গত ২৪ ঘন্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) এর পরীক্ষায় ৯ জন ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, বেলাবতে ২ জন ও শিবপুরে ১ জন। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫২৩ জন, শিবপুরে ৩৪৬জন, পলাশে ৪৯৭ জন, মনোহরদীতে ২২৯ জন, বেলাবোতে ১৭৮ জন, রায়পুরাতে ২১১ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৪ হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ৩০ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৮৬ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৩ ও শিবপুরে ০৭ জন। রিপোর্ট – আসাদুল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *