ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নবীগঞ্জে যৌন হয়রানির দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে সুলতান মিয়া (২৬) নামে এক বখাটেকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সুলতান মিয়া (২৬) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবারের দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের এক কৃষক তার কিশোরী মেয়েকে ঘরে রেখে স্থানীয় হাওড়ে ধান কাটতে যান। সে সময় ওই কিশোরী নিকটবর্তী একটি নলকূপে পানি আনতে যায়। তখন স্থানীয় মৎস্য শ্রমিক সুলতান মিয়া সবার অগোচরে তাকে যৌন হয়রানি। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে সুলতানকে আটক করেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন এবং নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার একদল পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে ভ্রাম্যমাণ আদালতে সুলতান মিয়াকে দণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *