ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নগরকান্দা প্রেসক্লাবের পক্ষ থেকে সহকারী কমিশনারকে বিদায় ও নবাগত সহকারী কমিশনারকে সম্মাননা প্রদান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল এর বদলীজনিত কারেনে বিদায় ও নবাগত সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ লাভলী ইয়াসমিন এর যোগদান উপলক্ষে ৩১ জুলাই শনিবার সন্ধায় নগরকান্দা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাইদুর রহমান বাবলুর সন্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক শামসুল হুদা হুদু অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতীপ্রু,নগরকান্দা সালথা থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার সমিনুর রহমান,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, ওসি তদন্ত জিযারুল, নগরকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির,নগরকান্দা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

বিদায়ী সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) বলেন,সরকারি চাকরিতে বদলী একটি নিয়ম আমাকে নিয়ম মেনে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যেতেই হবে আপনাদের এই আয়োজনে আমি মুগ্ধ ধন্যবাদ জানাই নগরকান্দা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *