ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নগরকান্দায় যুবকের ধর্ষনে কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা-ধর্ষক লাপাত্তা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামে যুবক কতৃক ধর্ষনে এক কিশোরী (১৪) ৫ মাসের অন্তঃসত্ত্বা অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক যুবক মুরাদ (২২) সে বাউতিপাড়া গ্রামের সোবান মিয়ার ছেলে বলে জানা গেছে।
৪/৫ মাস আগে পাশের বাড়ির ১১ বছরের এক কন্যা শিশুকে বাড়ির পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এবিষয়ে মেয়ের মা বাদী হয়ে মামলা করে মুরাদের নামে।মামলা চলমান রয়েছে। ঘটনা ঘটিয়ে মুরাদ পলাতক রয়েছে। শিশু কন্যা ধর্ষনের চেষ্টা ঘটনার আগেই একই বাড়ির চাচাতো বোন কিশোরীকে ধর্ষন করে। কিশোরী বিষয়টি গোপন রাখে।এদিকে এক মাস পরই শারিরিক সমস্যা দেখা দেয়। কিশোরীর বাবা মা প্রাথমিক ভাবে ডাক্তার, কবিরাজ দেখায় কিন্তু মেয়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়ে।এরই মধ্যে ৫ মাস পেরিয়ে যায়। কিশোরী মেয়ে অসুস্থ হয়ে পড়লে নিয়ে যায় ডাক্তারের কাছে তখন কিশোরী মেয়ে মা হতে চলছে বলে জানায়।মেয়েকে নিয়ে বিভিন্ন টেস্ট করে জানতে পারে ৫ মাসের অন্তঃসত্ত্বা।
অন্তঃসত্ত্বা কিশোরী তার বাবা মায়ের কাছে তখন ঘটনা খুলে বলে।কিশোরীর মা জুট মিলে চাকরি করে বাবা কৃষক।
ঘটনার দিন রাতে কিশোরীর মা জুট মিলে নাইটে ডিউটি করতে গেলে ও কৃষক বাবা ঘুমিয়ে পড়ার পর হঠাৎ কিশোরীকে দেশীয় অস্ত্র দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং কাউকে এই কথা বল্লে জীবনে শেষ করে ফেলবে বলে ভয় দেখিয়ে চলে যায় বলে ভুক্তভোগী কিশোরী বলেন।মুরাদ আগেই ঘরে ঢুকে লুকিয়ে ছিলো তাই সুযোগ বুঝে ঝাপিয়ে পড়ে কিশোরী উপর দেখায় অস্ত্রের ভয়।
এবিষয় নিয়ে গ্রাম্য শালিসি রফাদফার চেস্টা চালাচ্ছে।
এদিকে ধর্ষক যুবক মুরাদের বাড়ির লোকজন রাতের আধাঁরে ঘরের জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে।
কিশোরীর মা, দাদী, খালারা বলেন মেয়ের ডাক্তারী পরিক্ষা করার পর জানা গেছে ১৯ সপ্তাহ প্রায় ৫ মাসের গর্ভবতী এছাড়া গ্রামের মাতুব্বরদের কাছে বিচার চাওয়া হয়েছে তারা আজ রাতে বিচার না দিলে কাল থানায় মামলা করবেন বলেও জানায়।
এই ঘটনার খবর ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ছে।
লম্পট ধর্ষক মুরাদ পলাতক ও তার পরিবারের লোকজন এলাকা থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *