ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নগরকান্দায় অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন সেবা ফাউন্ডেশন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় অসহায় মেধাবী ৫০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন সেবা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে এ উপকরন বিতরণে উপস্থিত থেকে বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার ভুমি আহসান মাহমুদ রাসেল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস,)(সেবা ফাউন্ডেশনের সভাপতি) প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মিয়া, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, সেবা ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক নিজাম নকীব, ফয়সাল হোসেন প্রমুখ।

২০২১ সালে সেবা ফাউন্ডেশনের শুভ সূচনার মধ্যে অসহায় দরিদ্র শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে পরিচিতি লাভ করেন।সেবা ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিয়া বলেন উপজেলার অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রমে অংশ নিবে সেবা ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *