ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নগদের কোটি টাকাসহ কক্সবাজারে আটক ৩ কর্মচারী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গ্রেফতাররা হলেন- টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ির (ব্রাহ্মণবাড়ি) আনিসুল হকের ছেলে মো. আতিকুর রহমান (২৪), মির্জাবাড়ির তবানি টেকি এলাকার আবদুল হামিদের ছেলে নুরুল ইসলাম (২৫) ও দরি হাসিল এলাকার আবদুল মান্নানের ছেলে শামীম হোসেন (২৪)।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কলাতলীর সেন্টমার্টিন রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, নগদ-বিকাশের দোকান থেকে ১ কোটি টাকাসহ তিন কর্মচারি পালিয়ে যাওয়ার অভিযোগে টাঙ্গাইলের খাটাইল থানায় একটা মামলা করেন দোকানের মালিক মো. মহিউদ্দিন।

সঠিক তথ্যের ভিত্তিতে শহরের কলাতলী সেন্টমার্টিন রিসোর্টে অভিযান চালিয়ে তিন কর্মচারিকে গ্রেফতার করা হয়েছে। তারা ৯৮ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতারকৃতদের টাঙ্গাইলে পাঠানো হবে বলে জানান ডিবির ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *