ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর মান্দায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে দুপুর ১টার দিকে প্রসাদপুর নিমতলা এলাকার বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বিকেল ৫টায় প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে গার্ড অফ অনার প্রদান শেষে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব গ্রামের বাড়ি বড়পই মাঠে দ্বিতীয় জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান মান্দা উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, মান্দা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *