ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নওগাঁয় ডিবির অভিযানে শিক্ষকের বাড়ি থেকে নিষিদ্ধ জিনিষ উদ্ধার, আটক ২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর মান্দায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে শিক্ষকের বাড়ি থেকে নিষিদ্ধ টাপেন্টা-পেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোর্শোদ জামান ও আনিকুল ইসলাম মাদকসেবিকে আটক করেছে।

আটককৃত উপজেলার কাঞ্চনবাজার এলাকার মৃত লোকমান মাষ্টার এর ছেলে (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) মোর্শেদ জামান ও শহিদ অালীর ছেলে অানিকুল ইসলাম।

ডিবি পুলিশ ও ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি কে এম শামসুদ্দিনের নির্দেশে সোমবার দুপুরে মান্দা উপজেলার কাঞ্চনবাজার তাদের নিজ বাড়ি থেকে এসআই মিজান, এএসআই মেহেদী, এএসআই মোসলেম সহ একদল ডিবি পুলিশ সদস্য তাদের ২জনকে আটক করে।

তাদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *