ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নওগাঁয় কাপড় ব‍্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
নওগাঁর মান্দায় দোলন মন্ডল (৪৫) নামে এক কাপড় ব‍্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ‍্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কসবামান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দোলন মন্ডল ওই গ্রামের ছইম উদ্দিন মন্ডলের ছেলে। ঠাকুরমান্দা বাজারে কাপড়ের দোকান রয়েছে তার।
স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে দোলন মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরমান্দা বাজারেও গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে শয়নঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এ বিষয়ে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *