ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নওগাঁর বদলগাছীতে ৩৫ কেজি গাঁজা সহ ৩জনকে আটক করেছে র‍্যাব-৫
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জানা যায় অদ্য ১৯ জুন রাত আনুমানিক প্রায় ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যাব-৫ জয়পুরহাট ১টি হাইস মাইক্রোবাস থেকে ১৬ পোটলাতে করে সর্বমোট ৩৫কেজি ৫শ গ্রাম গাঁজা সহ ৩জনকে আটক করে নিয়ে যায়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার ব্যক্ষণবাড়ীয়া উপজেলার ছিদ্দিকুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২), একই উপজেলা আব্দুল মতিনের ছেলে আলম মিয়া (৪৮) এবং লালমাটিয়া উপজেলার জাকির হোসেনের ছেলে ড্রাইভার শামিম হোসেন (৪০)কে আটক করে।

আটককৃতরা জানায় কুমিল্লা থেকে একটি হাইস মাইক্রোবাস গাড়ীতে চট্টমেট্রো-চ ৫৬৯৫৪৬ এই নম্বর গাড়িতে করে গাঁজা নিয়ে বদলগাছীর উদ্দেশ্যে রওনা দেয়।

র‍্যাবের অফিসার মোঃ মারুফ হোসেন বলেন সোর্স লাগিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রথমে ক্যাম্পে নিয়ে পরে থানায় মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *