ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত যুবলীগ নেতা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
নওগাঁর ধামইরহাটে যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৫৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্নালিল্লাহে…রাজেউন।
শনিবার (১১সেপ্টেম্বর) রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আমিনুল ইসলাম উপজেলার বেলঘরিয়া নামক গ্রামের মৃত কমির উদ্দিন মন্ডলের বড় ছেলে এবং ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকারের বোনের ছেলে।
এর আগে নিহত যুবলীগ নেতা পাশ্ববর্তী জেলা জয়পুরহাট থেকে বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল যোগে ধামইরহাট ফিরছিলেন। পথে জেলার খঞ্জনপুর নামক স্থানে একটি গরুবোঝায় ভটভটির সাথে সামনাসামনি সংঘর্ষ বাধে। এতে সে মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল নেয়ার পথে সে মারা যান। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া। রবিরার পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *